ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সরকারি ভবনের লোহার গেট চুরি করে ভাঙ্গারি দোকানে বিক্রি

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ৫ মে ২০২১
সরকারি ভবনের লোহার গেট চুরি করে ভাঙ্গারি দোকানে বিক্রি
নলছিটি উপজেলা পরিষদের পরিত্যক্ত ভবন

ঝালকাঠিতে নলছিটি উপজেলা পরিষদের পরিত্যক্ত একটি ভবনের (এরশাদ ভবন) লোহার কলাপসিবল গেট চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে তারা সেটি এক ভাঙ্গারি দোকানে বিক্রি করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ওই উপজেলার গোরস্থান রোডে এ ঘটনা ঘটে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হওয়ায় ভাঙ্গারি দোকানের মালিক গেটটি আবার বিক্রেতাকে ফেরত দিয়েছেন।

স্থানীয়রা জানায়, ইফতারের পর এক যুবক ভ্যান গাড়িতে করে কলাপসিবল গেটটি  ওই ভাঙ্গারির দোকানের নিয়ে যায়। দোকান মালিক ওজন করে গেটটি তুলে রেখে ওই যুবককে টাকা দিয়ে দেন। কিছুক্ষণ পর গেটটি পরিত্যক্ত সরকারি ভবনের- তা জানতে পেরে ওই যুবককে ডেকে গেট ফেরত দিয়েছেন।

ভাঙ্গারি ব্যবসায়ী মো. মুনসুরের পৈতৃক নিবাস কুষ্টিয়ায়। তিনি নলছিটিতে থাকেন।

নলছিটির ইউএনও রুম্পা সিকদার জানান, গেট চুরির বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নলছিটি থানার ওসি মো. আলি আহম্মেদ বলেন, ভাঙ্গারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!