ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে জুয়ার আসর থেকে গ্রেফতার ৬

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ১ মে ২০২১
চট্টগ্রামে জুয়ার আসর থেকে গ্রেফতার ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বেশকিছু জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।  

শুক্রবার রাতে নগরীর খুলশী থানার লালখান বাজার মতিঝর্ণা এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারদের নাম-পরিচয় জানা যায়নি।

খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, ওই এলাকায় নিয়মিত রাতের বেলা জুয়ার আসর বসাতো একটি চক্র। খবর পেয়ে আসরটিতে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে ছয় জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বোর্ডসহ জুয়ার বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তা পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!