ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: পাঁচ নারীর লাশ ও ২০ যাত্রী জীবিত উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৩, ৪ এপ্রিল ২০২১
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: পাঁচ নারীর লাশ ও ২০ যাত্রী জীবিত উদ্ধার
শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবি: উদ্ধার অভিযানে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত পাঁচ নারীর লাশ ও ২০ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে নৌ-পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস। ডুবে যাওয়া লঞ্চ ও নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

এছাড়া লঞ্চডুবির ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ।

এর আগে, রোববার সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটের রাবিতা আল হাসান লঞ্চটি।

জানা গেছে, প্রতিদিনের মতো নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সিগঞ্জ টার্মিনালে যাওয়ার সময় শীতলক্ষ্যা নদীতে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে মহূর্তেই লঞ্চটি ডুবে যায়।

মুক্তারপুর নৌ স্টেশনের ইনচার্জ কবির হোসেন জানান, লঞ্চটিতে ধারণ ক্ষমতার অনেক বেশি যাত্রী ছিল। নিখোঁজ যাত্রীদের স্বজনরা মুন্সিগঞ্জ লঞ্চঘাট ও আশপাশের এলাকায় ভিড় করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!