ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খালি ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধকে ধরল পুলিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ৩০ মার্চ ২০২১
খালি ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধকে ধরল পুলিশ
গ্রেফতার সুলতান হাওলাদার

পটুয়াখালীর কলাপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুলতান হাওলাদার নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে মহিপুর থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুটির মা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোমবার সকালে এক প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল ওই শিশু। এ সময় নিজ ঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান সুলতান। একপর্যায়ে শিশুটির চিৎকারে তিনি পালিয়ে যান। পরে বাড়ি ফিরে মাকে বিষয়টি জানায় শিশুটি।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলার পর অভিযুক্ত সুলতানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!