[ দেশজুড়ে ]
‘তুলাপাতি’ খেলতে গিয়ে শরীরে আগুন, একদিন পর শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
বাড়ির পেছনে আরেক শিশুর সঙ্গে ‘তুলাপাতি’ খেলছিল নূপুর। এক পর্যায়ে অসাবধানবশত শরীরে আগুন লেগে যায় তার। দগ্ধ হয়ে ছটফট করতে থাকে সে। টের পেয়ে নূপুরের শরীরে ঠাণ্ডা পানি ও ডিম ভেঙে দেয় পরিবারের লোকজন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে একদিন পর মৃত্যু হয় শিশুটির।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ৫নং ওয়ার্ডের ঋষি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নূপুর ওই এলাকার বিষ্ণু ঋষির মেয়ে।
নিহতের পরিবার জানায়, দগ্ধ নূপুরকে গুরুতর অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!