ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দাগনভূঞায় চার ইটভাটাকে জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ৩ মার্চ ২০২১
দাগনভূঞায় চার ইটভাটাকে জরিমানা
দাগনভূঞায় চার ইটভাটাকে জরিমানা

ফেনীর দাগনভূঞায় চারটি ইটভাটাকে দুই লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ইউএনও এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার তানিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা, পরিবেশের ক্ষতি সাধনের অপরাধে বুধবার সকালে এ রায় দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে অবৈধভাবে কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় ১টি মামলায় ১ ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও পৌরসভা ও সদর ইউপির তিনটি ইট ভাটায় অভিযানে সঠিকভাবে প্রযুক্তির ব্যবহার না করে ইট প্রস্তুত করায় পরিবেশের ক্ষতি সাধন হওয়ায় তিনটি ইট ভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহায়তা প্রদান করেন ফেনী জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক ফাইজুল কবির।

ইউএনও এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার তানিয়া অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, পরিবেশের ক্ষতি সাধনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!