ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যাংক কর্মকর্তা হত্যা মামলা: সেই অটোচালক রিমান্ডে

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১
ব্যাংক কর্মকর্তা হত্যা মামলা: সেই অটোচালক রিমান্ডে
ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি অটোচালক নোমান হাসনুর

সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদ হত্যা মামলার প্রধান আসামি অটোরিকশা চালক নোমান হাসনুরকে চারদিনের রিমান্ড দিয়েছে আদালত। রোববার বেলা সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালত এ আদেশ দেয়।

কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, অটোচালককে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্ত নোমান হাসনুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

Advertisement

২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় অটোরিকশা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে পিটিয়ে আহত করে অটোরিকশা চালক নোমান ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর মওদুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই ঘটনায় পরদিন নিহতের ভাই কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!