ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে ইট ভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১
গোপালগঞ্জে ইট ভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
প্রগতি গ্রীন ব্রিকস-এর ম্যানেজারসহ দুই ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা।

গোপালগঞ্জে সরকারি জায়গার মাটি দিয়ে ইট তৈরি ও মাটি বিক্রি করার দায়ে প্রগতি গ্রীন ব্রিকস-এর ম্যানেজারসহ দুই ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সদর উপজেলার মানিকদাহ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনোয়ার হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনোয়ার হোসেন জানান, সদর উপজেলার মানিকদাহ এলাকার প্রগতি গ্রীন ব্রিকস-এ অভিযান চালানো হয়। এ সময় সরকারি জায়গার মাটি কিনে ইট তৈরি করে বিক্রির দায়ে ইট ভাটার ম্যানেজার সবুর মোল্যাকে আটক করে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, সরকারি জায়গার মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার দায়ে মিজু বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!