ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুন্সিগঞ্জে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়া (মুন্সিগঞ্জ)  প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ২১ ফেব্রুয়ারি ২০২১
মুন্সিগঞ্জে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি-ফাইল ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতুর উপরে রোববার সন্ধ্যায় গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো একজন।

নিহতের নাম তরিকুল ইসলাম পলাশ। সে কুমিল্লার হোমনা উপজেলার মীর শিকারি গ্রামের নুরুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তার ছোট বোন জামাই জিয়াউল হকও আহত হয়েছেন।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ উদ্দিন জানান, কুমিল্লা থেকে মোটরসাইকেলে করে তারা দুজন ঢাকাতে যাচ্ছিলেন পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার সময় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা সেতুতে তাদের মোটরসাইকেলটিকে একটি গাড়ি ধাক্কা দিলে পেছনে বসে থাকা তরিকুল ইসলাম পলাশের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলটির আরেক আরোহী জিয়াউল হক আহত হন।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!