ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিতে পুঁতে ফেলা হলো জেলি মিশানো ৪ মণ চিংড়ি 

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৯, ২৭ জানুয়ারি ২০২১
মাটিতে পুঁতে ফেলা হলো জেলি মিশানো ৪ মণ চিংড়ি 
ছবি: সংগৃহীত

ফেনীতে অভিযান চালিয়ে ৪ মণ জেলি মিশানো চিংড়ি উদ্ধার করে কেরোসিন মিশিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বুধবার সকালে ফেনী বড় বাজার ও হকার্স মার্কেটে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাছগুলো উদ্ধার করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তাফা জামান জানান, দীর্ঘদিন ফেনীর কয়েকটি বাজারে চিংড়ির ওজন বাড়াতে মানব দেহের জন্য ক্ষতিকর জেলি মেশানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ফেনীর বড় বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মাছ ব্যবসায়ী মো. আলীর ৩৬ কেজি, হৃদয়ের ৫৬ কেজি ও জাফরের ৩৬ কেজি জেলি মিশ্রিত চিংড়ি উদ্ধার করা হয়।
 
পরে সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে অভিযান চালিয়ে আরো ৩৫ কেজি জেলি মেশানো চিংড়ি উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার কৃত ১৬২ কেজি চিংড়ির বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা বলে ভ্রাম্যমাণ আদালত জানিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধার করা মাছগুলো ফেনী সদর উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে কেরোসিন মিশিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

Advertisement

এ সময় ইউএনও নাসরীন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তাফা জামান ও সমবায় কর্মকর্তা হারুন উর রশিদসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!