[ দেশজুড়ে ]
পোশাককর্মীকে চলন্ত বাসে তুলে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
ফাইল ফটো
চট্টগ্রামে পোশাককর্মীকে চলন্ত বাসে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনার ১৭ বছর পর রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় দেন।
সোমবার ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পিপি আইনজীবী আরিফুল আলম।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আলিম উদ্দিন ও মো. হারুন। তাদের মধ্যে মো. হারুন পলাতক রয়েছেন। এছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন মো. আমিন ও মো. জসিম নামে দুইজন।
আইনজীবী আরিফুল আলম বলেন, পোশাককর্মীকে চলন্ত বাসে তুলে নিয়ে ধর্ষণের দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। এছাড়া এ মামলার আরো দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
ওই পোশাককর্মীকে নানাভাবে উত্যক্ত করত আসামিরা। এরই ধারাবাহিকতায় ২০০৩ সালের ৩ অক্টোবর সকালে বান্ধবীর বাসায় যাওয়ার পথে তাকে চলন্ত বাসে তুলে নিয়ে ধর্ষণ করেন তারা। এ ঘটনায় ওইদিনই নগরীর পতেঙ্গা থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!