ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় চাকা ফেটে চলন্ত বাসে আগুন, দম্পতিসহ ১৫ যাত্রী আহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ৬ জানুয়ারি ২০২১
বগুড়ায় চাকা ফেটে চলন্ত বাসে আগুন, দম্পতিসহ ১৫ যাত্রী আহত
চাকা ফেটে বাসে আগুন, তড়িঘড়ি করে নামতে গিয়ে ১৫ যাত্রী আহত

বগুড়ার দুপচাঁচিয়ায় চাকা ফেটে বাসে আগুন লেগেছে। এতে এক দম্পতিসহ ১৫ যাত্রী আহত হয়েছেন।

বুধবার বিকেলে বগুড়া-আক্কেলপুর সড়কের দুপচাঁচিয়ার কনকায় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত এনামুল হক ও তার স্ত্রী হাসনা বানু দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাটের আক্কেলপুর থেকে দুপচাঁচিয়া হয়ে প্রিন্স পরিবহনের বাসটি বগুড়া যাচ্ছিল। কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসটির পেছনের চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে মুহূর্তেই গ্যাস সিলিন্ডার থেকে বাসে আগুনের সূত্রপাত হয়। ওই সময় প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে নামতে গিয়ে এনামুল-হাসনা দম্পতিসহ ১৫ যাত্রী আহত হন।

দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী জানান, বাসে থাকা গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!