[ দেশজুড়ে ]
মাথা গোঁজার ঠাঁই পেলেন প্রতিবন্ধী জুল্লু
জুল্লুর হাতে ঘরের চাবি হস্তান্তর করছেন সংগঠনটির সভাপতি মোস্তাক মিলন
থাকার জন্য অন্যের ঘরের বারান্দায় আর যেতে হবে না বুদ্ধি প্রতিবন্ধী জুল্লুকে। শীতের কষ্টও পোহাতে হবে না। কারণ জুল্লুর স্থায়ীভাবে থাকার জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছেন আমঝুপি শিশু কিশোর সংগঠনের নেতা-কর্মীরা। সেইসঙ্গে জুল্লুকে দেয়া হয়েছে জ্যাকেট, লেপ, কম্বল ও চৌকি।
স্থানীয়রা জানান, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী জুল্লু ওরফে জুল্লু পাগলের বাড়িঘর না থাকায় ঘুরে বেড়াতেন এখানে সেখানে। প্রয়োজনীয় শীতের পোশাক না থাকায় প্রচন্ড শীতে তাকে থাকতে হতো যবুথবু হয়ে। কখনো কখনো তাকে খোলা আকাশের নিচে বা অন্য কারো ঘরের বারান্দায় রাত কাটাতে হতো। তার এই কষ্ট ঘোচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্থানীয় আমঝুপি শিশু-কিশোর সংগঠন। এরই ধারাবাহিকতায় জুল্লুকে একটি টিনশেডের ঘর প্রদান করা হয়।
শনিবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে টিনশেড ঘরের চাবি হস্তান্তর করেন সংগঠনের সভাপতি মোস্তাক মিলন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান লিটন, আমঝুপি প্রজন্ম সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম, মেহেদী হাসান, শাহেদুল ইসলাম কানাই প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!