[ দেশজুড়ে ]
চার কোটি ১৮ লাখ টাকার হেরোইনসহ দুইজন আটক
ছবি: সংগৃহীত
রাজশাহীতে চার কেজি হেরোইনসহ দুইজনকে আটক করেছে র্যাব। উদ্ধার করা হেরোইনের দাম আনুমানিক ৪ কোটি ১৮ লাখ টাকা।
রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে হেরোইনের এই বিপুল চালান আটক করে র্যাব-৫।
আটকরা হলেন জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক এলাকার কামরুল ইসলাম ও তার সহযোগী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার ওমর শরীফ রনি।
.png)
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ওই দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৯টি প্যাকেটে থাকা ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইন উদ্ধার হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!