ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাদির রান্না ঘরে মিলল নাতনির বস্তাবন্দি লাশ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৫, ১৫ ডিসেম্বর ২০২০
দাদির রান্না ঘরে মিলল নাতনির বস্তাবন্দি লাশ
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরের হতেয়া এলাকায় রাইসা নামে দুই বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় রাজু খানের মেয়ে।

স্বজনদের দাবি, পারিবারিক শত্রুতার জেরে রাজুর চাচি শিশুটিকে হত্যা করে বস্তাবন্দি করেছে।

স্বজনরা জানায়, সোমবার সন্ধ্যায় রাইসা বাড়ির আঙিনায় খেলা করছিল। এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আশপাশের বাড়িতে খোঁজাখুঁজির একপর্যায়ে রাজুর চাচি অর্থাৎ রাইসার দাদির রান্না ঘরে বস্তাবন্দি লাশ পাওয়া যায়।

Advertisement

পরে স্থানীয়রা সখিপুর থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। 

এ বিষয়ে সখিপুর থানার ওসি সাইদুল হক ভুইঞা বলেন, ময়নাতদন্ত ও তদন্ত শেষে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!