ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর, আহত ৬
নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার মেশিন উদ্ধার করায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমেশ্বরী নদীর ১ নম্বর বালুঘাটে সীমানা নির্ধারণ, অবৈধ ড্রেজার মেশিন ও নুড়ি পাথর উদ্ধারের সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণের গাড়িতে অতর্কিতভাবে ইটপাটকেল ছুড়েছে ইজারাদারের লোকজন।
এ সময় আদালতের সহায়তায় নিয়োজিত থাকা চার পুলিশ ও দুই উপসহকারী ভূমি কর্মকর্তা আহত হন।
হামলায় দুর্গাপুর এসআই রুকন উদ্দিন, কনস্টেবল খলিলুর রহমান, রুবেল ও ভূমি অফিসের দুই কর্মচারী নজরুল ইসলাম সারভিয়ার, এরশাদুল ইসলাম ও বালুঘাটের শ্রমিক রফিকুল ইসলাম আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউএনও ফারজানা খানম, এএসপি মাহমুদা শারমিন নেলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণ, ওসি শাহনুর এ আলমসহ টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং প্রায় ৫০টি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেন।