ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে অচেনা প্রাণী নিয়ে চাঞ্চল্য

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ৯ ডিসেম্বর ২০২০
ভৈরবে অচেনা প্রাণী নিয়ে চাঞ্চল্য
আটক হওয়া অচেনা প্রাণী

কিশোরগঞ্জের ভৈরবে বিরল প্রজাতির একটি অচেনা প্রাণীর সন্ধান মিলেছে। প্রাণীটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে স্থানীয় জনতার হাতে প্রাণীটি ধরা পড়ে। ইউএনও লুবনা ফারজানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, মধ্যেরচর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বিকেল ৪টার দিকে একটি বাঁশবাগানে প্রাণীটিকে প্রথম দেখতে পায় স্থানীয়রা। পরে কয়েক শ মানুষ একত্র হয়ে প্রাণীটিকে ধরে।

প্রত্যক্ষদর্শী মধ্যেরচর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাজুল ইসলাম বলেন, আমাদের অঞ্চলের মানুষ এই ধরনের প্রাণী এর আগে কখনো দেখেনি।

ইউএনও লুবনা ফারজানা বলেন, প্রাণীটির পরিচয় নিশ্চিত হতে বন্য প্রাণী বিভাগের সহায়তা চাওয়া হয়েছে। এরই মধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রাণীটি উপজেলা সদরে আনার ব্যবস্থা করা হয়েছে।

ভৈরব উপজেলা বন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রাণীটির পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেননি। পরে প্রাণীটির ছবি বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছেন। প্রাণী বিশেষজ্ঞরা ধারণা করছেন, প্রাণীটি গন্ধগোকুল প্রজাতির হতে পারে।

গন্ধগোকুল দেশের একটি বিপন্ন প্রজাতির প্রাণী। ২০০৮ সাল থেকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) প্রাণীটিকে বিপন্ন (লাল তালিকাভুক্ত) ঘোষণা করেছে। পাশাপাশি বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!