[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে বিয়ের আশ্বাসে রাতভর ধর্ষণ, ভুয়া বর-ঘটক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিয়ের আশ্বাসে এক নারীকে রাতভর ধর্ষণের অভিযোগে ভুয়া বর ও ঘটককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেতফাররা হলেন- ওই উপজেলার পাটারিরহাট এলাকার ছায়েদুল হকের ছেলে ভুয়া বর মো. সুমন, শামসুল হকের ছেলে ঘটক দেওয়ান মো. ছগির। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে, ওই রাতেই তাদের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার নারী।
ভুক্তভোগীর স্বজনরা জানান, শনিবার রাতে বিয়ের আশ্বাস দিয়ে ঘটক পরিচয়ে ওই নারীকে বাড়ি থেকে কৌশলে পাটারিরহাট এলাকায় নিয়ে যায় ছগির। পরে ভুয়া বর সুমনসহ রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়।
কমলনগর থানার ওসি নুরুল আবছার জানান, ধর্ষণের শিকার নারী মামলা করলে অভিযান চালিয়ে ভুয়া বর ও ঘটককে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!