[ দেশজুড়ে ]
হবিগঞ্জে অভিজাত শপিংমলে আগুন
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের একটি অভিজাত শপিংমলে আগুন লেগেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ আগুন লাগে।
ব্যবসায়ীরা জানান, খাজা গার্ডেন সিটির ৫ম তলায় স্থানীয় ক্যাবল অপারেটর এয়ারলিং-এর গুদামে প্রথম আগুন লাগে। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনের বিভিন্ন অংশের কাচের দেয়াল ধসে পড়তে থাকে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা ব্যবসায়ীদের।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সির্ভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, মার্কেটের ৫ ম তলার একটি বৈদ্যুতিক তারের কক্ষ থেকে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতির শর্টসার্কিট বা পরিত্যাক্ত সিগারেটের খোসা থেকে আগুন লাগতে পারে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!