স্বামীর সঙ্গে ধান টানতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার স্ত্রী
মাগুরায় স্বামীর সঙ্গে ধান টানার কাজ করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হলেন স্ত্রী। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার গৃহবধূ।
আরো পড়ুন: স্ত্রীর নিম্নাঙ্গ পুড়িয়ে চামড়া তুলে নিল স্বামী
গৃহবধূর স্বামী বলেন, প্রতিবারের মতো এবার মাঠ থেকে ধান টেনে দিতে ঝিনাইদহের শৈলকূপা থেকে ঘোড়ার গাড়ি নিয়ে মাগুরা সদরের বিভিন্ন মাঠে যাই। সঙ্গে তার স্ত্রীও ছিলেন। শনিবার সদরের জগদাল এলাকায় ধান টানার পরে রাতে স্থানীয় একটি ইট ভাটার পাশে তাঁবু টানিয়ে ছিলেন। সেখানে হঠাৎ ৫-৭ জন দুর্বৃত্ত এসে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীকে জোর করে ধরে পাশের মেঠো রাস্তার ওপর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
আরো পড়ুন: মক্তব থেকে ফিরেই বমি করল ৮ বছরের শিশু, এলাকায় চাঞ্চল্য
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা করেছেন গৃহবধূ। পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরো পড়ুন: গভীর রাতে প্রবাসী ছেলের বউয়ের রুমে ঢুকেই শ্বশুরের ঘুম হারাম
মাগুরা সদর থানার ওসি মোহম্মদ জয়নাল আবেদিন বলেন, রোববার সকালে সকালে সদর থানায় ওই গৃহবধূ একটি ধর্ষণের মামলা করেছেন। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্তের কাজ শুরু করে দিয়েছি। আশা করি আমরা দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারবো।