ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘ব্যাটারি চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৭, ১৮ নভেম্বর ২০২০
‘ব্যাটারি চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
‘ব্যাটারি চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক মারা গেছেন। বুধবার ভোরে মানিকছড়ির তিনটহরী বাজারের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. খোরশেদ আলম ওই গ্রামের মো. আনু মিয়ার ছেলে।

মানিকছড়ি থানার ওসি মো. আমির হোসেন জানান, মানিকছড়ির তিনটহরি বাজারের পূর্ব পাশে মো. জহিরুল ইসলামের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়া হতো। খোরশেদ আলম ঘটনার সময় ব্যাটারি চার্জ দেয়ার ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে তিনি বিদ্যুতের মেইন সুইচ অফ না করে ব্যাটারি স্পর্শ করেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, চুরির উদ্দেশ্যে খোরশেদ ওই ঘরে ঢুকেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!