ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পারিবারিক কলহ, পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার  

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ১৭ নভেম্বর ২০২০
পারিবারিক কলহ, পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার  
ফাইল ছবি।

রাজবাড়ী সদর হাসপাতাল থেকে বাবুল হোসেন (২৪) নামের এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে বিষপানে কনস্টেবলের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। মৃত বাবুল ফরিদপুর বোয়ালমারির মকিমপুর ভীনপুরের আকুল কাসেম শেখের ছেলে। তিনি রাজবাড়ী ডিসির ডাক বাংলোর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে পুলিশ কনস্টেবল বাবুল হোসেনকে বিষপান করা অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নিহতের প্রথম স্ত্রী তানজিলা বলেন, চার বছর আগে বাবুল হোসেনের সঙ্গে আমার বিয়ে হয়। আমাদের সংসারে ছোট একটি মেয়ে রয়েছে।

তিনি আরো বলেন, পাংশায় সাথী নামের একটি নারীর সঙ্গে স্বামীর সর্ম্পক হয়। প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে তাদের সম্পর্কের অবনতি হয়। এরপর থেকে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। দেড় মাস আগে স্বামী আরেক নারীকে বিয়ে করেন। এ নিয়েও আমার সঙ্গে স্বামীর ঝগড়া হয়। 

তানজিলা আরো বলেন, হঠাৎ সোমবার রাতে ফোনে স্বামী বাবুল বিষপান করেছেন বলে খবর পাই।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন মজুমদার জানান, পারিবারিক কলহের জের ধরে পুলিশ কনস্টেবল বাবুল আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!