মৃত্যুর আগে চিরকুটে লিখে গেলেন ব্যাংক অ্যাকাউন্ট ও পাওনাদারের টাকার পরিমাণ
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডে (কেপিসিএল) সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ইমরান মাহমুদ আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন। সেই চিরকুট উদ্ধার করেছে পুলিশ। কী লেখা ছিল চিরকুটে?
আরো পড়ুন>>> দ্বিতীয় স্বামীকে ফের বিয়ে, করুণ পরিণতি ফাহিমার
পুলিশ জানিয়েছে- চিরকুটে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি প্রকৌশলী ইমরান মাহমুদ। সেখানে দাফন-কাফনের খরচ, নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পাওনাদারদের টাকার পরিমাণ ও পরিশোধের নির্দেশ দিয়েছেন তিনি।
ইমরানের সহকর্মীরা জানান, সকালের শিফটে কাজে না যাওয়ায় তাকে খোঁজাখুঁজি করে সবাই। এক পর্যায়ে ডরমিটরিতে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
আরো পড়ুন>>> বিদেশ থেকে ফিরেই স্কুলছাত্রীকে বিয়ে
খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, বুধবার দুপুরে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ডরমিটরির তৃতীয় তলার একটি কক্ষ থেকে ইমরান মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় মরদেহের পাশে চিরকুটটি পাওয়া গেছে।
আরো পড়ুন>>> কাঠের মালা পরে ছদ্মবেশে ভারতে পালাচ্ছিল এসআই আকবর
তিনি আরো জানান, দুই বছর আগে বিয়ে করেন ইমরান। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ডিভোর্স লেটার পাঠায়। আত্মহত্যার পেছনে দাম্পত্য কলহ কিংবা পারিবারিক বিরোধ থাকতে পারে। প্রতিটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে।