স্বপ্ন দেখিয়ে চিরতরে চলে গেলেন তানজিল
পরিবারের সদস্যদের স্বপ্ন দেখিয়ে আসা ঢাকা ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী তানজিল আহমেদ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পটুয়াখালীর বাউফল উপজেলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে ফেরায় পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তানজিল।
শনিবার রাত ১০টার দিকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : লোকলজ্জায় ‘নির্যাতনের’ কথা বলতে পারেন না বেশিরভাগ স্বামী
তানজিল বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা পুলিশ কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেনের ছেলে।
জানা যায়, শুক্রবার রাতে কালাইয়ার কর্পূরকাঠি এলাকা থেকে পিকনিক শেষে মোটরসাইকেলে তিন বন্ধু মো. সানিম), মো. কাইউম ও মো. তানজিল বাসায় ফিরছিলেন। রাত ৩টার দিকে দ্রুতগতির মোটরসাইকেলটি কালাইয়া-বাউফল সড়কের টিঅ্যান্ডটি এলাকায় পৌঁছলে সড়কের গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়ে তিন বন্ধুই গুরুতর আহত হন।
আরো পড়ুন : দাফনের ১৫ দিন পর কবর খুঁড়ে লাশের মাথা কেটে নিল দুর্বৃত্ত
স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তিন জনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। অবস্থার অবনতি হলে সেখান থেকে শনিবার সকালে তানজিলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
আরো পড়ুন : বেড়াতে গিয়ে শ্বশুর বাড়িতে শিকলবন্দি জামাই
হাসান নামে তানজিল এক সহপাঠী বলেন, তানজিম আর কোনোদিন ফেসবুকে স্ট্যাটাস দেবে না। কোনোদিন তাকে ক্লাসে দেখা যাবে না। বন্ধুরা আড্ডায় তাকে আর পাবে না।