ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেড়াতে গিয়ে শ্বশুর বাড়িতে শিকলবন্দি জামাই

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ১০ নভেম্বর ২০২০
বেড়াতে গিয়ে শ্বশুর বাড়িতে শিকলবন্দি জামাই
শিকলে বাঁধা অবস্থায় আবুল খায়ের

শ্বশুর বাড়ি থেকে শিকলে বাঁধা জামাতাকে উদ্ধার করেছে পুলিশ। বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউপির পশ্চিম বুড়িরচর গ্রামের এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার রাতে জামাতাকে উদ্ধারের সময় তাকে বেঁধে রাখার অভিযোগে তার স্ত্রী মৌসুমি আক্তার কাকলী, শ্যালক সোহাগ সরদার ও শাশুড়ি খাদিজা বেগমকে আটক করা হয়।

আরো পড়ুন : দাফনের ১৫ দিন পর কবর খুঁড়ে লাশের মাথা কেটে নিল দুর্বৃত্ত

বরগুনা সদর থানার এসআই ওবায়দুল ইসলাম জানান, সদর উপজেলার বুড়িরচর ইউপির পশ্চিম বুড়িরচর গ্রামের পনু সরদারের ঘরে শিকলে বাঁধা অবস্থায় আবুল খায়েরকে পাওয়া যায়।

আবুল খায়ের বলেন, শ্বশুর বাড়িতে যাবার পরেই শ্যালক সোহাগ সরদার তার পায়ে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখে।

আরো পড়ুন : পুরস্কারের লোভে এসআই আকবর আটকের বিষয়টি ফাঁস করে দেয় রহিম

পনু সরদারের মেয়ে মৌসুমি আক্তার কাকলী জানিয়েছেন, ২ বছর আগে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ছোট আমতলা গ্রামের আবদুল ওহাব শেখের ছেলে আবুল খায়েরের তার বিয়ে হয়। তাদের ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

আরো পড়ুন: কাঠের মালা পরে ছদ্মবেশে ভারতে পালাচ্ছিল এসআই আকবর

সোহাগ সরদার বলেন, তার বোনকে বিয়ের পর কাবিন না করায় ভগ্নীপতিকে বেঁধে রাখা হয়। কাবিন করলেই তাকে ছেড়ে দেয়া হতো।

বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই তারা জামাতাকে উদ্ধার ও তিনজনকে আটক করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!