ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ৮ নভেম্বর ২০২০
নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ
ফাইল ফটো

নারায়ণগঞ্জ সদরে নিখোঁজের দুই দিন পর মো. রাকিন নামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে চর সৈয়দপুর এলাকার বাড়ির পাশে সেপটিক ট্যাংক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

রাকিন একই এলাকার আলমগীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া জালাল মিয়ার ছেলে ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই হর বিলাশ মণ্ডল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, বেশ কয়েক মাস ধরে বাড়ির পাশের সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা ছিল। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে সেখানে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!