ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমিককে রেখে অন্যত্র বিয়ে, বাবার বিরুদ্ধে চিরকুট লিখে নববধূর আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ২৬ অক্টোবর ২০২০
প্রেমিককে রেখে অন্যত্র বিয়ে, বাবার বিরুদ্ধে চিরকুট লিখে নববধূর আত্মহত্যা
চিরকুট লিখে নববধূ ফারজানার আত্মহত্যা

ময়মনসিংহের ফুলপুরে প্রেমিক ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দেয়ায় বাবার বিরুদ্ধে চিরকুট লিখে আত্মহত্যা করেছে ফারজানা খাতুন নামে এক নববধূ। 

রোববার বিকেলে উপজেলার পুড়াপুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে, রোববার দুপুরে নববধূ ফারজানা খাতুন তার বাবার বাড়ি ফুলপুর উপজেলার রামভদ্রপুর থেকে স্বামী মাহমুদ হাসানের বাড়ি একই উপজেলার পুড়াপুটিয়া গ্রামে যান। সেখানে গিয়ে আসরের নামাজ পড়ে ভেতর থেকে ঘরের দরজা লাগিয়ে আত্মহত্যা করেন ফারজানা। পরে খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নেয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাত্র ২ মাস আগে ফারজানার বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

আরো পড়ুন: নোয়াখালীতে শিশুকে টানা এক বছর বলাৎকার দুই কিশোরের

এলাকাবাসী জানান, নিহতের এক ফুফাতো ভাইয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু ফারজানার বাবা তা মেনে নেননি। প্রেমিকের সঙ্গে বিয়ে না দিয়ে তাকে অন্যত্র বিয়ে দেয়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ফারজানার বাবা তাকে রাস্তায় পড়ে মরতে বলেন বলে অভিযোগ রয়েছে। এতে অভিমান করে বাবাকে দায়ী করে তিনি একটি চিরকুট লিখে বিছানায় রেখে আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, সোমবার সকালে ময়নাতদন্তের জন্যে ফারজানার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!