[ দেশজুড়ে ]
রাণীনগরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
প্রতীকী ছবি
নওগাঁর রাণীনগরে বিষপানে শাপলা বিবি নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার বড়গাছা ইউপির কাটরাশইন পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বুধবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত শাপলা বিবি উপজেলার কাটরাশইন পশ্চিমপাড়া গ্রামের মো. ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গৃহবধূ শাপলা বিবি ও তার শাশুড়ির মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে বিকেলে শাপলা বিবি বিষপান করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেলে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়া নেন। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় রাজশাহীতে নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়।
রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!