[ দেশজুড়ে ]
রাণীশংকৈলে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাচোর গ্রামে অমেলা রাণী নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত অমেলা রানী বাচোর গ্রামের অলক চন্দ্রের স্ত্রী।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে বসতঘরের পাশে জিয়াগাছের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস দেন অমেলা রানী।
রাণীশংকৈল থানা ওসি (তদন্ত ) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!