ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডিবি সেজে হাতিয়ে নিতেন টাকা, অবশেষে ধরা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৪, ১৫ অক্টোবর ২০২০
ডিবি সেজে হাতিয়ে নিতেন টাকা, অবশেষে ধরা
ভুয়া ডিবি পরিচয়ে আটক জাহিদ

টাঙ্গাইলের কালিহাতীতে এক ভুয়া ডিবি পুলিশকে আটকের পর হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার বিকেলে উপজেলার পৌলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি কুড়িগ্রামের রৌমারী উপজেলার পালেরচর গ্রামের কফিল শেখের ছেলে জাহিদ শেখ।

এলেঙ্গা হাইওয়ের সার্জেন্ট সজিব হোসেন জানান, বেশ কয়েকদিন যাবৎ ওই এলাকা থেকে ডিবি পরিচয়ে ব্যবসায়ী ও পথচারীদের নেশাদ্রব্য সেবন করানোসহ ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন জাহিদ। আজকেও তিনি একই কাজ করছিল। পরবর্তীতে স্থানীয় জনতার তাকে আটক করে এলেঙ্গা হাইওয়ে পুলিশে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাতে কালিহাতী থানায় সোপর্দ করে।

তিনি আরো জানান, জাহিদ বিভিন্ন সময় বিভিন্ন থানার পুলিশের সদস্য বলেও পরিচয় দিতো।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!