ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিশুর চিৎকারে ছুটে গেলেন মা, লম্পটকে পেলেন আপত্তিকর অবস্থায়

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৪, ১১ অক্টোবর ২০২০
শিশুর চিৎকারে ছুটে গেলেন মা, লম্পটকে পেলেন আপত্তিকর অবস্থায়
অভিযুক্ত নয়ন ইসলাম

বিস্কুটের লোভ দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে নয়ন ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। 

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউপির হরিহড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শৈলকুপা থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে।

শিশুটির মা বেলি খাতুন জানান, শনিবার সন্ধ্যায় বিস্কুটের লোভ দেখিয়ে লম্পট নয়ন শিশুটিকে তার রুমে ডেকে নেয়। শিশুটির চিৎকারে তার মা ছুটে গিয়ে বাজে অবস্থায় লম্পটকে দেখতে পায়। পরে শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় লম্পট ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়েছে।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণ চেষ্টায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!