ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মায়ের পাশ থেকে তুলে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ৮ অক্টোবর ২০২০
মায়ের পাশ থেকে তুলে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ
চর জব্বার থানা, নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে গভীর রাতে ঘুমন্ত মায়ের পাশ থেকে তুলে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় বৃহস্পতিবার দুপুরে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে ওই উপজেলার মোহাম্মদপুর ইউপির চর নোমানে এ ঘটনা ঘটে। গ্রেফতার হেলাল উদ্দিন ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

মোহাম্মদপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার নুর আলম জানান, গ্রেফতার হেলাল শিশুটির বাবার খামারে কাজ করতো। গ্রামের গণ্যমান্যদের কাছে শিশুটিকে ধর্ষণের কথা সে নিজেই স্বীকার করেছে।

চর জব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে মামলা গ্রহণ করা হয়েছে। গ্রেফতার হেলাল উদ্দিনকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!