ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চলন্ত ট্রেনে ছিনতাই করে এই তিন নারী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ৭ অক্টোবর ২০২০
চলন্ত ট্রেনে ছিনতাই করে এই তিন নারী
আটক তিন নারী ছিনতাইকারী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারী চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে যাত্রীরা। পরে তাদের হেফাজতে নিয়ে কারাগারে পাঠায় আখাউড়া রেলওয়ে থানার পুলিশ।

আটকরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ওসাইল্লা গ্রামের আব্দুর রহিম মিয়ার স্ত্রী সাফিয়া বেগম, জুয়েল মিয়ার স্ত্রী রেজিয়া ও রহমতুল্লাহর স্ত্রী সুমি আক্তার। বুধবার দুপুরে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা পড়েন তারা।

মহানগর প্রভাতী এক্সপ্রেসের যাত্রী স্বপন জানান, তিনি ও তার খালা মাজেদা বেগম ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ওই ট্রেনে ওঠেন। ওই সময় দরজায় ৫-৭ জন নারী ভিড় করে তাদের ঘিরে রেখে মাজেদা বেগমের গলার হার ছিনিয়ে নেয়। পরে অন্য যাত্রীদের সহযোগিতায় তিন নারীকে আটক করা হয়। ট্রেনটি আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে তাদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, আটক তিন নারী পূর্বাঞ্চল রেলপথের ট্রেনে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। ওই তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। ছিনতাই করা মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!