ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রবাসীর সুন্দরী স্ত্রীর সঙ্গে পরকীয়া, গভীর রাতে হাতেনাতে ধরা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ৭ অক্টোবর ২০২০
প্রবাসীর সুন্দরী স্ত্রীর সঙ্গে পরকীয়া, গভীর রাতে হাতেনাতে ধরা
অভিযুক্ত শাহাদাত হোসেন রাহাত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর সুন্দরী স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েছেন শাহাদাত হোসেন রাহাত নামে এক যুবক। রোববার রাতে ওই উপজেলার মুছাপুরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শাহাদাত হোসেন রাহাত ওই গ্রামের নুরনবী বাবুলের ছেলে।

জানা গেছে, কিছুদিন আগে মুছাপুরে বাবার বাড়িতে বেড়াতে আসেন একই উপজেলার চরকাঁকড়া ইউপির একাডেমি বাজার এলাকার বাহরাইন প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননী। স্বামী বিদেশে থাকায় দীর্ঘদিন ধরেই রাহাতের সঙ্গে পরকীয়া চলছিল তার। রোববার রাতে প্রেমিকাকে একা পেয়ে বাড়িতে ঢুকে পড়েন রাহাত। এরপর তারা দীর্ঘক্ষণ ঘরের ভেতরে অবস্থান করেন। ওই সময় বাড়ির বাইরে পাহারা দিচ্ছিলেন রাহাতের বন্ধু সাকিব। বিষয়টি নজরে পড়ায় স্থানীয়রা রাহাত ও সাকিবকে হাতেনাতে আটক করে। ওই সময় দৌড়ে পালিয়ে যান রাহাতের প্রেমিকা। পরে ক্ষমা চাইলে রাহাত ও সাকিবকে ছেড়ে দেয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, রাহাতের বাবা মুছাপুরের একজন প্রভাবশালী ব্যক্তি। বাবার প্রভাব খাটিয়ে মাদকসহ নানা অপকর্ম করে বেড়ায় ছেলে।

অভিযুক্ত রাহাতের বাবা নুরনবী বাবুল বলেন, আমার ছেলে এমন কিছুই করেনি। এটা আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!