ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
পদ্মবিলে জীবন চলে
ঋতুর দরজায় বর্ষা এলেই প্রকৃতি সাজে নতুন রূপে। শুকনো মৌসুমের খরা কাটিয়ে যৌবন ফিরে ফিরে খাল-বিল, নদী। সৌন্দর্য ফিরে পায় প্রকৃতির। বুঝতে অসুবিধে হয় না দর্শনার্থীদের কাছেও। তাইতো সময় সুযোগ করে অবসর কাটাতে তারা চলে আসেন পছন্দের জায়গায়।
ঠিকই এক মনোরম জায়গার নাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পদ্মবিল। বিলটি মনিয়ন্দ ইউপির ধর্মনগর গ্রামের কালিবাড়ি বিল বলেই লোকসমাজে পরিচিত।
তবে এই বিলটি যেমন দর্শনার্থীদের মনে জায়গা করে নিয়েছে তেমনই উপার্জনের ভরসাও খুঁজে পেয়েছেন কেউ কেউ। কারণ বিল ঘুরতে হলে নৌকা ছাড়া আর কোনো বাহন নেই। তাই স্থানীয় মাঝিরা নৌকা নিয়ে প্রস্তুত এলেই পছন্দের ভাড়া চান। এরপরই তাদের নিয়ে শুরু হয় ঘোরাঘুরি। এভাবে মাঝিদের আয় হয় প্রতিদিন ১ হাজার থেকে দেড় হাজার টাকা।
সরেজমিনে কথা হয় মুছা মিয়ার সঙ্গে। তিনি এরআগে কৃষি কাজ করতেন। এখন নৌকা চালাচ্ছেন। দৈনিক আয় করছেন ৭-৮শ টাকা। তার সঙ্গে আরেকজন আছেন। নাম আলম মিয়া। তিনি বলেন বলেন, গত ১ মাসের উপর ধরে তিনি পদ্ম বিলে নৌকা চালাচ্ছেন। সকাল-বিকেল নৌকা চালিয়ে ১ হাজার টাকা উপার্জন করা যায়।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, পদ্মবিল দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। বিনোদন প্রিয় লোকদের কাছে এই স্থানটি খুবই জনপ্রিয় হয়ে উঠছে। বর্ষা মৌসুমে এ বিলে প্রাকৃতিক ভাবে জন্ম নেয়া পদ্মফুল এক দিকে যেমন বিলের সৌন্দর্য বৃদ্ধি করছে পাশাপাশি দর্শনার্থীদেরকেও মুগ্ধ করছে।