[ দেশজুড়ে ]
হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর
হেলিকপ্টারে চড়ে বিয়ে বাড়িতে যাচ্ছেন বর
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের ব্যবসায়ী শাহ আলমের ছেলে মো. আসিফুজ্জামান জনির সঙ্গে বিয়ে হয় মোসা. মৌসুমী আক্তারের। শুক্রবার বিয়ের অনুষ্ঠানের আগে জনিকে নিতে আসে একটি হেলিকপ্টার। সেটি চড়েই বিয়ের অনুষ্ঠানস্থল নারায়ণগঞ্জে যান তিনি।
জানা গেছে, নারায়ণগঞ্জের সিটি বন্দর চাপাতলী ১ নম্বর ডিসি মিলস ২৭ নম্বর ওয়ার্ডে জনির শ্বশুরবাড়ি। তাই নিজের বাড়ি বালুয়াকান্দি গ্রাম থেকে দ্রুত যেতে হেলিকপ্টারের ব্যবস্থা করেন তার বাবা ব্যবসায়ী শাহ আলম।
বালুয়াকান্দি গ্রামে জনির বাড়ির পাশে একটি স্কুলের মাঠে হেলিকাপ্টারটি অবতরণ করে দুপুর ২টায়। এরই কিছুক্ষণ পর জনিকে নিয়ে হেলিকপ্টারটি উড়ে যায় বিয়ের অনুষ্ঠানস্থলে।
নারায়ণগঞ্জের বন্দর এলাকার হাজী আব্দুল কাদির কন্ট্রাক্টরের মেয়ে মোসা. মৌসুমী আক্তার। আগামী রোববার জনি ও তার বৌ-ভাতের অনুষ্ঠান রয়েছে।
ব্যবসায়ী শাহ আলম বলেন, আমার ছেলের তিন দিনব্যাপী বিয়ে অনুষ্ঠান হবে। আগামী রোববার গজারিয়া উপজেলার মেঘনা ভিলেজে বৌ-ভাতের অনুষ্ঠান।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!