ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মামার উত্ত্যক্ত সইতে না পেরে ফাঁস দিল ভাগ্নি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪২, ৫ সেপ্টেম্বর ২০২০
মামার উত্ত্যক্ত সইতে না পেরে ফাঁস দিল ভাগ্নি
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী কোম্পানীগঞ্জে দূর সম্পর্কের এক মামার উত্ত্যক্ত সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত ফারিয়া ইয়াসমিন জেসি উপজেলার চরকাঁকড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.ইয়াছিন খোকনের মেয়ে।

শুক্রবার দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতের মা পারুল জানান, দূর সম্পর্কের মামা তানভির মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। এর জের ধরে দুপুরে জেসির সঙ্গে তার চাচির কথা কাটাকাটি হয়। পরে সে রাগে ক্ষোভে পরিবারের অজান্তে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

নিহতের পরিবার জানায়, এ ঘটনায় অভিযুক্ত মামা তানভির ও তার বোনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পুলিশ তাৎক্ষণিক আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো.আরিফুর রহমান রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!