ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চসিকে এবার দেড় শতাধিকের বদলি

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৯, ২ সেপ্টেম্বর ২০২০
চসিকে এবার দেড় শতাধিকের বদলি
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবন (ফাইল ছবি)

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের ১৬৮ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর প্রশাসক খোরশেদ আলম সুজন তৃতীয় দফায় এ রদবদল করেন।

মঙ্গলবার চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামশুদ্দোহার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়াদের মধ্যে পরামর্শক, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামশুদ্দোহা বলেন, কাজে গতিশীলতা আনতে প্রশাসকের নির্দেশে অভ্যন্তরীণ এ রদবদল করা হয়েছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।

আরো পড়ুন: ‘স্ত্রীর আগের স্বামী হত্যা করল আর জেল খাটলাম আমি’

চসিকের স্বাস্থ্য বিভাগের অধীনে চারটি মাতৃসদন হাসপাতাল, দুটি মাতৃসদন হাসপাতালের বহির্বিভাগ, একটি জেনারেল হাসপাতাল, ৫১টি নগর স্বাস্থ্যকেন্দ্র, একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ১২টি হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় এবং সাতটি স্যাটেলাইট ক্লিনিক রয়েছে। যাতে প্রায় ৮শ’ কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন।

গত ৬ আগস্ট চসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোরশেদ আলম সুজন। দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যে ১২ আগস্ট রাজস্ব বিভাগের ৩৯ কর্মকর্তা-কর্মচারী ও ১৭ অগাস্ট ওয়ার্ড সচিবসহ ৪৮ জনকে বদলি করেন তিনি। এ নিয়ে তিন দফায় আড়াই শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে বদলি করলেন সুজন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!