ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহীতে ১৭০ কনস্টেবলকে বদলি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৭, ১৩ আগস্ট ২০২০
রাজশাহীতে ১৭০ কনস্টেবলকে বদলি
এসপির কার্যালয়, রাজশাহী

রাজশাহীতে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে শুদ্ধি অভিযান শুরু করেছে জেলা পুলিশ। তিন দিনে বিভিন্ন থানা ও ফাঁড়ির ১৭০ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে।

জানা গেছে, ৭ আগস্ট মাদক জোন হিসেবে পরিচিত গোদাগাড়ী থানার ১৮ জন কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে। বদলি করা হয়েছে বাঘা, পুঠিয়া ও চারঘাট থানার কয়েকজন কনস্টেবলকেও।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, রাজশাহীর বিভিন্ন থানা ও ফাঁড়িতে কর্মরত এএসআই, এসআইদেরও একই নিয়মে বদলি প্রক্রিয়াধীন রয়েছে।

রাজশাহীর এসপি মো. শহীদুল্লাহ জানান, একই থানা বা ফাঁড়িতে অথবা একই স্থানে যারা দুই বছরের বেশি সময় ছিলেন তাদেরই বদলি করা হয়েছে। বদলি ও পদায়নের এ পদক্ষেপ পুলিশের রুটিন কাজ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!