ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রেললাইনে মরদেহ, বাঁ হাত নেই

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ১ সেপ্টেম্বর ২০২০
রেললাইনে মরদেহ, বাঁ হাত নেই
পাঁচবিবি রেললাইন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় রেললাইনের ওপর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। কিন্তু মরদেহর বাঁ হাত ছিল না। পরে মরদেহ রেখে হাতটি খোঁজা শুরু করে স্থানীয়রা।

মঙ্গলবার সকালে ওই উপজেলার বালিঘাটা ইউপির বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রাম পুলিশ সদস্য কমল চন্দ্র দাস জানান, সকালে বকুলতলায় রেললাইনের ওপর হাত কাটা অবস্থায় পড়ে ছিল মরদেহটি। হাতটি রেললাইনের আশপাশে খুঁজে পাওয়া যায়নি। মরদেহের তেমন কিছুই হয়নি। ঘটনাটি পাঁচবিবি থানায় জানানো হয়েছে।

পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান বলেন, খবর পেয়েছি। মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!