ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গৃহবধূকে কুপিয়ে সড়কে ফেলে রাখল প্রতিপক্ষ, বমি করতে করতে মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫০, ২৫ আগস্ট ২০২০
গৃহবধূকে কুপিয়ে সড়কে ফেলে রাখল প্রতিপক্ষ, বমি করতে করতে মৃত্যু
ফাইল ছবি

সাতক্ষীরার তালায় স্বামীকে মারধরের কারণ জানতে চাওয়ায় এক গৃহবধূকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার দুপুরে ওই উপজেলার মহান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগম ওই গ্রামের নাজের শেখের স্ত্রী। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, তিনদিন আগে পাট চুরির অপবাদ দিয়ে নাজের শেখকে মারধর করেন একই গ্রামের মনিরুল মোড়ল ও তার চাচাতো ভাই মিন্টু মোড়ল। সোমবার দুপুরে ওই ঘটনা সম্পর্কে জানতে চান নাজের শেখের স্ত্রী নাসিমা বেগম। ওই সময় মনিরুল মোড়ল, মিন্টু মোড়লসহ পরিবারের সদস্যরা নাসিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে সড়কে ফেলে রাখে। এরপর থেকে বমি করছিলেন নাসিমা। গ্রাম্য চিকিৎসকের পরামর্শে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। বাড়িতেই মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

আরো পড়ুন: নিখোঁজের দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কপালে একটি কোপের দাগ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও হামলায় জড়িত থাকায় তিনজনকে আটক করা হয়েছে। জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।

আরো পড়ুন: ইসলামপুরে ছেলের নির্যাতনে মৃত্যুশয্যায় মা

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!