[ দেশজুড়ে ]
চট্টগ্রাম বন্দরে কাত হয়ে গেল পানামার জাহাজ
চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে কাত হয়ে আছে পানামার কনটেইনারবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরের জেটিতে ‘এমভি ওইএল হিন্দ’ নামে পানামার একটি কনটেইনারবাহী জাহাজ কাত হয়ে গেছে। রোববার সকালে ১১ নম্বর জেটিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এক হাজার ১৫৫ টিইউএস কন্টেইনার পণ্য নিয়ে বন্দর ত্যাগের আগমুহূর্তে জাহাজটি কাত হয়ে যায়। ১৮৪ দশমিক ১০ মিটার লম্বা এবং সাড়ে ৮ মিটার ড্রাফটের এ জাহাজটিতে ১০৫টি খালি কনটেইনার রয়েছে। নিয়ম অনুযায়ী পণ্যভর্তি কনটেইনার নিচের দিকে এবং খালি কন্টেইনার উপরের দিকে রাখার কথা থাকলেও জাহাজটিতে খালি কনটেইনার নিচে রাখায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বন্দর কর্মকর্তারা।

চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, জাহাজ থেকে কনটেইনার নামিয়ে আনার কাজ চলছে। জাহাজটির নিজস্ব ক্রেন কাজ না করায় কনটেইনার নামাতে বন্দরের ক্রেন ব্যবহার করা হচ্ছে। রাতের মধ্যে জাহাজটিকে ভারসাম্যে আনা গেলে সোমবার জোয়ারের সময় বন্দর ছেড়ে যেতে পারবে।
রোববার রাত পর্যন্ত জাহাজটি থেকে ১০টি কনটেইনার নামানো হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!