[ দেশজুড়ে ]
হাজার কোটি টাকা পাচারকারী সেই ছাত্রনেতা রিমান্ডে
ছাত্রনেতা নিশান মাহামুদ শামীমকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার ফরিদপুরের সেই ছাত্রনেতা নিশান মাহামুদ শামীমকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মানি লন্ডারিং আইনে কাফরুল থানার মামলায় শনিবার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডে আবেদন করে তাকে আদালতে হাজির করেন। আবেদন বিবেচনায় নিয়ে বিচারক বাকী বিল্লাহ তাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে নিশান মাহামুদ শামীমকে গ্রেফতার করে সিআইডি পুলিশের একটি দল।
ফরিদপুরের আলোচিত রুবেল-বরকতের স্বীকারোক্তি অনুযায়ী নিশান মাহামুদ শামীমকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ মামলায় গ্রেফতার হন জেলার নাজমুল ইসলাম খন্দকার লেভী ও বেল্লাল হোসেন নামে দুই নেতা।
ফরিদপুরের এসপি মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় শামীমের নাম আসায় তাকে গ্রেফতার করেছে সিআইডি। এ ছাড়া তার বিরুদ্ধে ফরিদপুরে চাঁদাবাজি ও হামলার মামলা রয়েছে। সিআইডির জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ফরিদপুরে নিয়ে আসা হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!