ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলেকে বাঁচাতে যাওয়ায় বাবাকে পিটিয়ে মারলেন ভাইস চেয়ারম্যান

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ১৮ আগস্ট ২০২০
ছেলেকে বাঁচাতে যাওয়ায় বাবাকে পিটিয়ে মারলেন ভাইস চেয়ারম্যান
অভিযুক্ত উপজেলা ভাইস চেয়ারম্যান (বামে), নিহতের স্বজনদের আহাজারি (ডানে)

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ ব্যবসায়ী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।

নিহত লুৎফর নিকারী ওই উপজেলার জেয়ালা নিকারীপাড়ার আইজুল নিকারীর ছেলে।

নিহতের ভাতিজা রুহুল আমিন নিকারী জানান, নলবুনিয়া বিলে তার চাচাতো ভাই সেলিম নিকারী মাছ ধরছিলেন। ওই স্থানেই ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘের। ঘের থেকে মাছ ধরার অভিযোগে সেলিমকে আটকে রাখেন মশিয়ারের সহযোগী রনি। এরপর মশিয়ার, রনি ও একই গ্রামের তুহিন শেখ মিলে তাকে মারধর করে।

Advertisement

তিনি আরো বলেন, খবর পেয়ে সেলিমকে বাঁচাতে ছুটে যান বাবা লুৎফর নিকারী। এরপর ভাইস চেয়ারম্যান ও তার সহযোগীরা তাকেও মারধর করে। এতে ঘটনাস্থলেই লুৎফর নিকারী মারা যান ও তার ছেলে সেলিম অচেতন হয়ে পড়েন। সেলিম বর্তমানে তালা হাসপাতালে ভর্তি আছেন। তার কানের পর্দা ফেটে গেছে।

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, ৯৯৯-এ স্থানীয়দের কল পেয়ে রাতেই ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্ত চলছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!