ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শেষ রাতে ডেকে নিয়ে চিকিৎসক খুন, নেপথ্যে ত্রিভুজ প্রেম

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ১৬ আগস্ট ২০২০
শেষ রাতে ডেকে নিয়ে চিকিৎসক খুন, নেপথ্যে ত্রিভুজ প্রেম
নিহত পল্লী চিকিৎসক নূর মোহাম্মদ টিপু ও গ্রেফতার সাতজন

ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার পল্লী চিকিৎসক নূর মোহাম্মদ টিপু। বাড়ি থেকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ২১ দিন পর মূল হোতা নিপুণ ত্রিপুরাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মূল হোতা গুইমারা উপজেলার মাইরং পাড়ার নিপুণ ত্রিপুরা, মাটিরাঙ্গার কাঁঠালিয়া পাড়ার শান্তি ত্রিপুরা, সুমন ত্রিপুরা, ড্যানি ত্রিপুরা, দীপন ত্রিপুরা, স্বপন ত্রিপুরা ও নীল ত্রিপুরা।

মাটিরাঙ্গা থানার ওসি মো. শামসুদ্দিন ভূঁইয়া জানান, স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রেম ছিল নিপুণ ত্রিপুরার। ওই তরুণীর সঙ্গে প্রেম হয় পল্লী চিকিৎসক নূর মোহাম্মদ টিপুর। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন নিপুণ ত্রিপুরা। এরই পরিপ্রেক্ষিতে ছয় সহযোগীকে নিয়ে টিপুকে হত্যার পরিকল্পনা করেন তিনি। ২৪ জুলাই ভোরে অন্তঃসত্ত্বার চিকিৎসার কথা বলে পল্লী চিকিৎসক নূর মোহাম্মদ টিপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারা। এরপর শ্বাসরোধে হত্যা করে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের সাপমারা ব্রিজের নিচে মরদেহ ফেলে পালিয়ে যায়।

ওসি আরো জানান, ক্লু-লেস এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ২১ দিন কাজ করেছে পুলিশ। সোর্স-প্রযুক্তি ব্যবহার করে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সুমন ত্রিপুরা ও শান্তি ত্রিপুরা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, হত্যাকারীদের ধারণা ছিল টিপুর মরদেহ পানিতে ভেসে গেলে তারা ফাঁসবেন না।

ডেইলি-বাংলাদেশ/এআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!