ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কমলার ভেতর মিলল আরেকটি কমলা!

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৬, ১৬ আগস্ট ২০২০
কমলার ভেতর মিলল আরেকটি কমলা!
কমলার ভেতর আরেকটি কমলা!

একটি কমলার ভেতর থেকে বের হলো আরেকটি কমলা! পটুয়াখালীর বাউফলের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার বাউফল পাবলিক মাঠের কাছে ইলিয়াস বয়াতির ফলের দোকান থেকে কয়েকটি কমলা ক্রয় করেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিপুন চন্দ্র নামে এক ব্যক্তি। বাসায় নিয়ে একটি কমলা ভাঙার পর তিনি ভেতরে আরেকটি ছোট সাইজের কমলা দেখে অবাক হন।

পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়। অনেক উৎসুক প্রতিবেশী কমলা দেখার জন্য নিপুনের বাসায় ভিড় করেন।

এ প্রসঙ্গে বাউফলের উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সাইট্রাস জাতীয় ফলের (লেবু, কমলা, জাম্বুরা) ক্ষেত্রে এমন হওয়া স্বাভাবিক ঘটনা।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!