[ দেশজুড়ে ]
দুই মোল্লার মধ্যে তর্ক, হাসুয়ার কোপে প্রাণ গেল একজনের
ফাইল ছবি
খুলনার তেরখাদায় মাছ ধরার ঘুনি চুরি করাকে কেন্দ্র করে জনি মোল্লা নামে এক যুবককে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে তেরখাদা উপজেলার জয়সেনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি মোল্লা একই এলাকার লুতফর মোল্লার ছেলে ।
তেরখাদা থানার ওসি স্বপন রায় জানান, সকালে উপজেলার জয়সেনা গ্রামে মাছ ধরার ঘুনি চুরি করাকে কেন্দ্র করে সকাল সাড়ে সাতটার দিকে জনি মোল্লা ও খোরশেদ মোল্লার মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে খোরশেদ মোল্লার হাতে থাকা হাসুয়া দিয়ে জনি মোল্লার পিঠে কোপ মারে। পরে জনিকে উদ্ধার করে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!