[ দেশজুড়ে ]
রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় চালকসহ দুই অটো আরোহী নিহত
মাটিবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজির অপর দুই যাত্রী।
শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউপির ভুলতা-আড়াইহাজার সড়কের ডহরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভুলতা থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা আড়াইহাজারের দিকে যাচ্ছিল। ডহরগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক নাসির উদ্দিন ও যাত্রী মো. ওয়াজিদ। এ সময় গুরুতর আহত হয়েছেন সিএনজি যাত্রী নুরুনবী ও নাছির উদ্দিন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!