[ দেশজুড়ে ]
শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ
মাটিরাঙ্গার খেদাছড়ায় শাপলা তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সানজিদা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা ওই গ্রামের আবুল হাসেমের মেয়ে।
নিহতের স্বজনরা জানায়,সানজিদা তার ভাইসহ প্রতিবেশীর পুকুরে গোসল করতে যায়। সেখানে শাপলা তুলতে গিয়ে সে ডুবে গেলে তার ভাইয়ের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। পরে মাটিরাঙ্গা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মাটিরাঙ্গা সাস্থ্য কমপ্লেক্সের ডা. মো.শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
মাটিরাঙ্গা থানার ওসি সামসুদ্দিন ভুঁইয়া জানান,পানিতে পড়েই শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে । মৃত্যু পরবর্তী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!