ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় বন্যার পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৮, ২৬ জুলাই ২০২০
নওগাঁয় বন্যার পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু
ফাইল ছবি

নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু হয়েছে। হালিমা ও হাবিবা নামে দুই বোনের বয়স দুই বছর। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউপির শুটকিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের মোতাহার হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, মোতাহার হোসেনের বাড়ির উঠান বন্যার পানিতে ডুবে গেছে। তার দুই মেয়ে হালিমা ও হাবিবা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির উঠানে খেলা করছিলো। এ সময় তারা পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!